মাঝে মধ্যে রাত দুপুরে জোছনা কুড়াবার বাতিক জাগে মনে। ঘর দরজা ঠেলে উঠোনে নেমে পড়লেই আকাশ। আকাশের বুক আকড়ে বেঁচে থাকে চাঁদ। অথচ আকাশের কোন আশ্রয় নেই। বুক জুড়ে শুধু শূন্যতা। আমি সেই শূন্যতাকেই ভালোবাসি। আকাশও বোধয় ভালোবাসে আমাকে।
স্বপ্ন দেখো হরদম ,হররোজ, সমুখে উন্মুক্ত স্বপ্নদুয়ার ! (প্রাণের কথা বলুন প্রাণ খুলে,লিখুন স্বপ্নদুয়ারে। ফেইসবুক ফ্যানপেইজ www.facebook.com/shopnoduar13 )
Showing posts with label রাত. Show all posts
Showing posts with label রাত. Show all posts
Friday, 31 October 2014
কবিতা ২
এখন বেহাল দশা ঘুমের।
রাজ্যজুড়ে কেউ জেগে নেই
রাতের চোখে ঝিমুনি
ঘুমঘোরে নাক ডাকে আঁধার
চোখ বুজে এসেছে চাঁদেরও
তারার পাড়াও ঘুমের রাজ্যে
ঘুঘুরা ডাক থামিয়ে
আয়োজন করছে ঘুমের
রাতজাগা পাখিরাও ঘুমে ডুবে গেছে
রাতের কোলে মাথা পেতে
শুয়ে পড়েছে হাওয়াও।
সবাই যখন ঘুমে মগ্ন
আমার তখন ঘুমহীন রাত্রি জাগার পালা।
Subscribe to:
Posts (Atom)